রিটার্ন পলিসি
সর্বশেষ হালনাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
Achar King-এর প্রতিটি পণ্য শতভাগ স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি খাদ্যদ্রব্য। স্বাস্থ্যবিধি এবং পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমাদের রিটার্ন এবং এক্সচেঞ্জ পলিসিটি সাধারণ পণ্যের চেয়ে কিছুটা ভিন্ন। অনুগ্রহ করে অর্ডার করার আগে নিয়মগুলো জেনে নিন।
১. পার্সেল চেকিং পলিসি (ওপেন বক্স)
ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পার্সেল খুলে আপনি শুধু প্যাকেজিং বা বয়াম ঠিক আছে কিনা (ভাঙা বা লিক) তা চেক করতে পারবেন।
যেহেতু এটি খাবার, তাই কোনোভাবেই বয়ামের ইনট্যাক্ট সিল বা মুখ খুলে স্বাদ চেক করে রিটার্ন করার সুযোগ নেই। সিল খোলা হলে তা আর ফেরতযোগ্য হিসেবে গণ্য হবে না।
২. যেসব কারণে রিটার্ন বা এক্সচেঞ্জ প্রযোজ্য
১. পার্সেল খোলার পর যদি দেখেন কাঁচের বয়াম ভেঙে গেছে বা লিক করছে।
২. আপনি যে আচারটি অর্ডার করেছেন, তার বদলে ভুল পণ্য ডেলিভারি হলে।
৩. আচারে ফাঙ্গাস বা কোনো দৃশ্যমান ত্রুটি থাকলে।
৩. অভিযোগ বা ক্লেইম করার নিয়ম
উপরোক্ত কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তাকে পার্সেলটি ফেরত দিন এবং সাথে সাথে আমাদের কল করুন।
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর সমস্যা বুঝতে পারলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আনবক্সিং ভিডিও বা ছবিসহ আমাদের পেইজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। অভিযোগ প্রমাণিত হলে আমরা নিজ খরচে পণ্যটি রিপ্লেস করে দেব।
৪. যেসব কারণে রিটার্ন গ্রহণযোগ্য নয়
১. “স্বাদ আমার পছন্দ হয়নি” বা “টেস্ট ভালো লাগেনি” — এমন ব্যক্তিগত কারণে।
২. বয়ামের সিল খোলার পর মন পরিবর্তন হলে।
৩. পার্সেল রিসিভ করার ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর কোনো অভিযোগ করা হলে।
৫. রিপ্লেসমেন্ট প্রক্রিয়া
অভিযোগ প্রমাণিত হলে রিপ্লেসমেন্ট আমাদের নিজ খরচে পাঠানো হয়। পণ্য রিপ্লেস করার আগে সমস্যাটি দেখে নেওয়ার জন্য ছবি বা ভিডিও চাওয়া হতে পারে — এটি শুধু দাবিটি যাচাই করার জন্য, আপনাকে সন্দেহ করার জন্য নয়।
যেকোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন: ০১৫১১১৮৩১০৯।